কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচরে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরচিয় (৩৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর।

তিনি বলেন, ডিউটি করার সময় আমরা খবর পাই কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় ঘাতক পিকআপচালক ও পিকআপটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X