কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ
মিছিলে পুলিশি বাধা

জনমত উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণার পরিণতি ভালো হবে না : বাম জোট

গণতান্ত্রিক জোটের আগারগাঁওস্থ নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। ছবি : কালবেলা
গণতান্ত্রিক জোটের আগারগাঁওস্থ নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। ছবি : কালবেলা

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছেন জোটের নেতাকর্মীরা। তারা বলেন, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় যেতে চাইলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) জোটের উদ্যোগে আগারগাঁওয়ে আইডিবি ভবনের পাশে বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সমাবেশ পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি ডা. সাজেদুল হক রুবেল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকার নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের দাবিকে উপেক্ষা করে বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের নির্বাচন সংগঠিত করার চেষ্টা করছে।

তারা বলেন, নির্বাচন কমিশন প্রকারান্তরে ক্রিয়াশীল দলসমূহকে নিয়ে নির্বাচন করার বদলে ‘কোন দল নির্বাচনে আসল কি আসল না’, ‘১ শতাংশ ভোট পড়লেও নির্বাচন আইনি হবে’ এসব কথা বলে সব দল ও সব ভোটারকে অংশগ্রহণ নাকচ করে দিচ্ছে। নেতৃবৃন্দ এই নির্বাচন কমিশনকে এক ভাগের নির্বাচন কমিশন উল্লেখ করে পদত্যাগ দাবি করেন।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন অনেক কাজ, অনেক ব্যস্ততা দেখাচ্ছেন। এরা জনগণের অংশগ্রহণে নির্বাচন চাইলে দুটি কাজ করুক, এক. সরকারের সাথে দেখা করে বলুক, ‘অধিকাংশ মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। আপনারা ওই সরকার গঠনের জন্য আলোচনা শুরু করুন। আইন করুন’, দুই. ‘বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অধিকাংশ মানুষের আস্থা নেই। তাই এই নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। অথবা আমরা পদত্যাগ করব’।

নেতৃবৃন্দ নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন, জনমত উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরিণতি ভালো হবে না। জনমত উপেক্ষা করে নির্বাচনী সিডিউল ঘোষণা করলে এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সরকারের দুর্বলতার সুযোগে বিদেশি শক্তি নানা তৎপরতার সুযোগ পাচ্ছে। যা স্বাধীন স্বার্বভৌম দেশ গ্রহণ করতে পারে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে অবস্থান নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X