কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা মীর হেলালের উপহার বিতরণ

দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। ছবি : কালবেলা
দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকার (চট্টগ্রাম-৫) বিভিন্ন মন্দিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্যারিস্টার মীর হেলালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা গতকাল রোববার রাতে বিভিন্ন পূজামণ্ডপে এসব উপহারসামগ্রী বিতরণ করেন।

ব্যারিস্টার মীর হেলাল জানান, ফটিকা নবায়ন সঙ্ঘ, কামালপাড়া, হাটহাজারী পৌরসভা, উদয়ন সঙ্ঘ, পুন্ডরিকধাম, মেখল, হাটহাজারী, যতীন্দ্র পোস্ট মাস্টার বাড়ি, পশ্চিম নাথপাড়া, হাটহাজারী পৌরসভা, বারইপাড়া চৌধুরী বাড়ি, পশ্চিম দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা, রাজচন্দ্র চৌধুরী বাড়ি, পশ্চিম দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা, ফতেপুর যুব সঙ্ঘ, চৌধুরীহাট, চিকনদন্ডি, হাটহাজারী, দক্ষিণ চারিয়া যুব সঙ্ঘ, চারিয়া, মির্জাপুর, হাটহাজারী, যতি রাজ গীতা সঙ্ঘ, কামিনী মহাজন বাড়ি, চৌধুরীহাট, চিকনদন্ডি, হাটহাজারী, শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির সেবা সঙ্ঘ, কুলগাঁও, বায়েজিদ বোস্তামি, মুহুরী পাড়া পূজা উদযাপন পরিষদ, কুলগাঁও, বায়েজিদ বোস্তামিসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে উপহার বিতরণ করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল আরও জানান, তিনি শুধু দুর্গাপূজাই নয়, মুসলমানদের উৎসবে, খ্রিস্টানদের বড়দিন, বৌদ্ধপূর্ণিমাসহ সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X