কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ

একদিন আগেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। এ নিয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি না পেলেও জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

মহাসমাবেশের একদিন আগেই শুক্রবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের ভিড়ের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকার।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশকিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

মহাসমাবেশ ঘিরে গত দুদিনে বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনটাই অভিযোগ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা আশঙ্কা করছেন, যাত্রাপথে তাদের বাধা ও হয়রানি করা হতে পারে। এ জন্য কৌশলে ঢাকায় ঢুকছে দলটির নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X