কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত : পররাষ্ট্রমন্ত্রী

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বাইডেন এত আহাম্মক না যে এমন লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা উচিত। বিদেশি নাগরিক এসে আপনার দেশে সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছে, তাকে গ্রেপ্তার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, একে গ্রেপ্তার করা উচিত।

ওই ব্যক্তির পরিচয় সরকার জানতে পেরেছে কিনা– জানতে চাইলে মোমেন বলেন, না, আমি জানি না। আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়। সুতরাং এটা চেক করতে হবে, সন্দেহ আছে। নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে এ রকম লোককে গ্রেপ্তার করা উচিত।

তাকে গ্রেপ্তার করা হবে কিনা– জানতে চাইলে তিনি বলেন, আমি আলাপ করি। দেখি, সরকারের যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের সঙ্গে আলাপ করি। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, অন্য দেশের লোক আরেক দেশে এসে সহিংসতার কথা বললে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত।

শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর হঠাৎ দলটির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির ভিডিও নিয়ে হৈচৈ শুরু হয়।

পরে এ বিষয় নিয়ে রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে।

জানা গেছে, তিনি একজন বাংলাদেশি আমেরিকান। মিঞা জাহিদুল ইসলাম আরেফী। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

১০

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১১

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১২

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১৩

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৪

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৫

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৭

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৮

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৯

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

২০
X