কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি আবারও আগুনসন্ত্রাসের রাজনীতি শুরু করেছে : নসরুল হামিদ

কেরানীগঞ্জের শুভাঢ্যার পারগেন্ডেরিয়ায় উঠান বৈঠকে বক্তব্য দেন নসরুল হামিদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের শুভাঢ্যার পারগেন্ডেরিয়ায় উঠান বৈঠকে বক্তব্য দেন নসরুল হামিদ। ছবি : কালবেলা

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে। তাদের সন্ত্রাসী কার্যকলাপের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আজ সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার পারগেন্ডেরিয়ায় উঠান বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সমাবেশের নামে সারা দেশ থেকে মানুষ জড়ো করে সমাবেশ করতে পারেনি। কিন্তু তাদের যে সন্ত্রাস করার প্রবণতা তা থেকে বেরিয়ে আসতে পারিনি। বিএনপি শুধু মুখেই আন্দোলনের কথা বলে। আসলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডই চালাতে চায়। তাদের আসলে জন সমর্থন নেই।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোথাও হাসপাতালে আক্রমণ করে না তারা সেটা করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সাংবাদিকদের ওপর হামলা করেছে। পুলিশ সদস্যকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে।’

বিএনপি-যুবদলের কর্মীরা বিভিন্নভাবে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘বিএনপির কর্মীরা একসময় পুলিশের পোশাক পরে, একসময় সাংবাদিকের পোশাক পরে গাড়িতে অগ্নিসংযোগ করেছ। এই হত্যা নৈরাজ্য, আগুনসন্ত্রাসী দলকে প্রতিহত করতে হবে। কেরানীগঞ্জে এ ধরনের আগুনসন্ত্রাস করতে পারে। এজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তারা শান্তিপূর্ণ কেরানীগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা জনগণকে সাথে নিয়ে আগুনসন্ত্রাসীদের গোষ্ঠীকে চেষ্টা প্রতিহত করব।’

তিনি বলেন, ‘কেউ যেন কেরানীগঞ্জকে অস্থিতিশীল করতে না পারে। বাসে, গাড়িতে আগুন দিতে না পারে। অনেকেই কেরানীগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমে অবরোধ পালনের জন্য গোপন ভিডিও বার্তা দিচ্ছেন। সেদিকে সবাই সতর্ক থাকবেন। সবার সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার। এদিকে সবাই সজাগ থাকবেন।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X