কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে : এবি পার্টি

বিএনপির ডাকা অবরোধে সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা
বিএনপির ডাকা অবরোধে সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের আজ প্রথম দিনে সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিজয় নগর-পল্টন সড়কে এবি পার্টির প্রতিবাদী অবস্থান চলাকালে পুলিশি বাধার সম্মুখীন হয় দলের নেতা-কর্মীরা। পরে এর প্রতিবাদে রাজপথে মৌন মিছিল সহকারে তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদী ব্রিফিং করেন।

ব্রিফিংকালে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, অবরোধ ডেকেছে বিএনপি। কিন্তু রাজপথে আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র মহড়া দেখে মনে হচ্ছে অবরোধটা তাদের। শুধু তাই নয় সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে! এর পরিণতি হবে মারাত্মক। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশ্ববাসীর কাছে ফ্যাসিজমের দোসর হিসেবে চিহ্নিত হলে তা হবে দুঃখজনক। তিনি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবি পুণর্ব্যক্ত করেন।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, ফেরদৌসী আক্তার অপি, সুমাইয়া শারমিন ফারহানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X