কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অবরোধ পাগলামি ছাড়া কিছুই না : সাঈদ খোকন

রাজধানীর পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এলাকায় প্রতিবাদ সভা। ছবি : কালবেলা
রাজধানীর পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এলাকায় প্রতিবাদ সভা। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পাগলামি ও সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশব্যাপী অবরোধ কর্মসূচির প্রতিবাদে’ এই প্রতিবাদ সভার আয়োজন করে।

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ১৭ কোটি মানুষকে অবরোধ করে এই কর্মসূচি দিয়েছে বিএনপি-জামায়াত। আমি মনে করি, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এটা সম্পূর্ণভাবে বিকৃত মস্তিষ্কের কাজ, সম্পূর্ণভাবে একটা উন্মাদনা।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আমরা আছি এবং রাজপথেই থাকব।

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির মধ্যেও পুরনো ঢাকায় ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, অফিস-আদালত খোলা রয়েছে জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বিএনপির অবরোধ করার এই হঠকারিতামূলক সিদ্ধান্ত জনগণ সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছি, জনগণের সঙ্গে আছি, জনগণের পাশে আছি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসন পাশে আছে।

তিনি বলেন, অবৈধ অবরোধের প্রতিবাদে পুরান ঢাকায় আজকে আমরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা অতীতে যেভাবে শেখ হাসিনার পাশে ছিলাম, ভবিষ্যতে যে কোনো সংকট-সম্ভাবনায় পুরান ঢাকার মানুষ শেখ হাসিনার সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ।

মিছিলে দলীয় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ইংলিশ রোডের তাঁতিবাজার মোড় ঘুরে আবার নর্থ-সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X