কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সায়মা ওয়াজেদকে সংসদে অভিনন্দন জানালেন জাপার এমপিরা

সায়মা ওয়াজেদ পুতুল।  ‍পুরোনো ছবি
সায়মা ওয়াজেদ পুতুল। ‍পুরোনো ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা।

বুধবার জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, এটা আমাদের দেশের জন্য বড় একটি অর্জন।

জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ বলেন, আমাদের আদরের সায়মা ওয়াজেদ পুতুল বিরল সম্মান অর্জন করায় ধন্যবাদ জানাই। প্রায়ই বলে তিনি প্রধানমন্ত্রীর মেয়ে কিন্তু ওই দেশে (ভোট দেওয়া দেশগুলো) প্রধানমন্ত্রীর মেয়ে বলে কেউ ভোট দেয় না। ভোটটা হয় যার যার যোগ্যতার ভিত্তিতে, তার অভিজ্ঞতা, জ্ঞানের মাপকাঠিতে ভোট পড়ে। কোন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মেয়ে এটা তার যোগ্যতার মাপকাঠি না। আমি মনে করি, তিনি নিজ যোগ্যতায় অর্জন করেছেন, এটা আমাদের দেশের জন্য বড় অর্জন।

ফখরুল ইমাম বলেন, সায়মা ওয়াজেদ পুতুল নির্বাচন করে জিতেছেন। ১১টি (১০টি দেশ ভোট দেয়) ভোটের মধ্যে ৮ ভোট তিনি পেয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে তার মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে রওশন আরা মান্নান বলেন, এটা তার প্রাপ্য ছিল। কারণ তার এত ডিগ্রি ও লেখাপড়া ভালো বিষয়ে থাকতেও তিনি বাংলাদেশে অটিজম নিয়ে কাজ করে তাদের যে উপকার করেছেন, পরিবারকে বাঁচিয়ে দিয়েছেন। আগে প্রতিবন্ধী শিশুদের জন্য পরিবার ও বাবা-মার দাম থাকত না।

রুস্তম আলী ফরাজী বলেন, বিজয়ের জন্য যোগ্য মাতার যোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ধন্যবাদ জানাই।

পরে অর্থমন্ত্রীর পক্ষে বিলটি উত্থাপনকারী আইনমন্ত্রী আনিসুল হকও সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানান। তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল তার কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবেন এ জন্য দোয়া করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X