কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির লাখো নেতাকর্মী ঘরছাড়া : আমিনুল হক

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে। মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপির লাখো নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, এই দিনের পরিবর্তন হবেই।

শনিবার (২৪ জুন) দুপুরে ঢাকার পল্লবীতে আমিনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে কিছু অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জিয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়। আমিনুল হকের নির্বাচনী এলাকায় ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) সেলাই মেশিন বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে ক্ষমতাসীনদের সমালোচনা করে আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই আমরা রাজপথে আন্দোলন করছি। এই আন্দোলন করতে গিয়ে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন ও হত্যার শিকার হতে হয়েছে।’

সেলাই মেশিন বিতরণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের উদ্দেশ্য হলো—সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। অসহায় নারী-পুরুষদের দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থানের কথা চিন্তা করেই সেলাই মেশিন বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি।’

ওই সময় রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, আয়ুব আলি, তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, নয়ন, শাহীন, সোলাইমান, জসিম উদ্দিন, সিদ্দিক, মুরাদ; সদস্য এম আশরাফুল ইসলাম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলি গাজি, মো. আনিসুর রহমান, আব্দুর রহমান, লরেন, ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক লালন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম, পল্লবী থানার আহ্বায়ক লাকি বেগম ও সদস্য সচিব দিলারা আক্তার পলি, মহিলা দল রূপনগর থানার আহ্বায়ক লাকি আক্তার ও সদস্য সচিব শিল্পি আক্তার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X