কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজপথ দখল করে বিজয় অর্জন করব’

সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘আমরা রাজপথ দখল করে চলমান আন্দোলনে বিজয় অর্জন করব।’

শনিবার (২৪ জুন) বিকেলে বরিশালের ‘বঙ্গবন্ধু উদ্যানে’ (বেলসপার্ক) তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। ভোটাধিকার পুনরুদ্ধার, বাক-স্বাধীনতা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই ‘তারণ্যের সমাবেশ’ হয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘যখন আমরা অধিকার ও ভোটের কথা বলি, তখনই আমাদের গুম-খুন, অত্যাচার-নির্যাতন করা হয়, গ্রেপ্তার করা হয়। এই সরকারের সকল অত্যাচার-নির্যাতন-জুলুমের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে প্রায় চার কোটি ৭০ লাখ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ না করার কারণে অনেক মেধাবীর চাকরি হচ্ছে না। এই অবস্থার পরিবর্তন দরকার। এজন্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলে এই সরকারকে বিদায় করতে হবে।’

খালেদা জিয়ার মুক্তি ও সরকার পদত্যাগ না করা পর্যন্ত কেউ ঘরে ফিরব না—মর্মে উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করিয়ে যুবদল সভাপতি বলেন, ‘মরার জন্য প্রস্তুতদের কেউ মারতে পারে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।’ ওই সময় বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন টুকু।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, ‘আমাদের তরুণ সমাবেশ ঘিরে সারা দেশে তরুণ প্রজন্মের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কোনো বাধা-বিপত্তি তরুণদের দমাতে পারেনি। ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের হাত ধরেই বর্তমান সরকারের পতন ঘটবে।’

সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘তরুণদের সঙ্গে নিয়েই গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারসহ দাবি আদায় করা হবে।’

তারুণ্যের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুবদলের নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, জাভেদ হাসান স্বাধীন, হারুনুর রশীদ শিশির, এইচ এম তাসলিম উদ্দিন, মাসুদ হাসান মামুন, করিম সরকার, গিয়াস উদ্দীন মামুন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, রফিকুল ইসলাম রফিক, মশিউর রহমান মনজু, রফিকুল ইসলাম জনি, ছাত্রদলের তানভীর হাসান, হুমায়ুন কবির, মাহফুজুর রহমান মিঠু, রেজাউল করীম রনি উপস্থিত ছিলেন।

সমাবেশে কবিতা আবৃত্তি করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, সাংবাদিক সাঈদ খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ পারভিন লিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X