কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন দূতাবাসের চিঠি পেয়েছে বিএনপি

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

ঢাকায় মার্কিন দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে আজ বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতা জি এম কাদেরের কাছে চিঠি হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাস। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে- যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

বিবৃতিতে স্টিফেন ইবেলি আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ ছাড়া নির্বাচনের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়ানো ও সংযম মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনে কোনো দলকেই যুক্তরাষ্ট্র সমর্থন করে না উল্লেখ করে দূতাবাস বলেছে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যে-ই বাধাগ্রস্ত করুক, তাদের ওপর যুক্তরাষ্ট্র সম্প্রতি ঘোষিত ভিসানীতি প্রয়োগ করতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত সেপ্টেম্বরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের ২১২ (এ) (৩) (৩ সি) ধারার অধীনে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করেন।

দেশটি এরই মধ্যে এই ভিসানীতি প্রয়োগ করতে শুরু করেছে বলে কূটনৈতিক কয়েকটি সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X