কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ন্যায্যমূল্যে সবজি বিক্রি করবে ছাত্রলীগ

সারা দেশে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে কর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছবি : সংগৃহীত
সারা দেশে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে কর্মীদের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কিনে তা ঢাকাতে ন্যায্যমূল্যে বিক্রি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে সারা দেশে ছাত্রলীগ কর্মীদের এই কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরই মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া ছাত্রলীগ কর্মীরা ক্লাস-পরীক্ষা শেষে পাড়া-মহল্লায়, শহর-গ্রামের প্রতিটি মোড়ে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে দেশব্যাপী ন্যায্যমূল্যে এসব সবজি বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, রাজনীতির নামে সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, গণতন্ত্রের নামে হরতাল-অবরোধ দিয়ে; দেশ বিক্রি করে হলেও ক্ষমতায় যাওয়ার লোভে-ক্রোধে বিএনপি-জামায়াত চক্র দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে তা ন্যায্যমূল্যে বিতরণ করবে।

তিনি বলেন, জাতির পিতার ডাকে ছাত্রলীগের কর্মীরা যেমন যুদ্ধে গেছে, শেখ হাসিনার নির্দেশে যেমন কৃষকের ধান কেটে দিয়েছে, করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে; প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় ঝাঁপিয়ে পড়েছে- তেমনি এবারও বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ন্যায্যমূল্যে সবজি বিক্রি করে মানুষের জীবনকে সহজ-শান্তির-সুখের করতে সর্বাত্মক ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X