কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পিটার হাস

ওবায়দুল কাদের ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার সকাল ১০টায় তপশিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন সিইসি।

এ সময় তিনি বলেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তপশিল দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি জাতীয় পার্টির মহাসচিবের হাতে পৌঁছে দিতে এসেছিলেন পিটার হাস।

চিঠিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এমন বক্তব্য রয়েছে।

এদিকে পিটার হাস সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শর্তহীন সংলাপের ওপর যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X