কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নেতা জাকির হোসনকে গ্রেপ্তারের অভিযোগ, অবিলম্বে মুক্তি দাবি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে সোমবার (২০ নভেম্বর) বিকালে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সেলিম ভূঁইয়া তিনি বলেন, রাজধানীর ধোলাইখাল এলাকার বাসা থেকে সাদা পোশাকধারী একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষক নেতা জাকির হোসেনকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। আমরা তার কোনো সন্ধান পাচ্ছিনা।

এদিকে গতকাল এক বিবৃতিতে অবিলম্বে শিক্ষক নেতা জাকির হোসেনের সন্ধান ও মুক্তি দাবি করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বিবৃতিদাতারা হলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত মহাসচিব একে ফজলুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হেসেন ও মহাসচিব মাওলানা এসএম বায়েজিদ, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ ও সদস্য সচিব হারুনুর রশীদ গাজী। নেতৃবৃন্দ শিক্ষক নেতা মো. জাকির হোসেনকে গ্রেফতারের নিন্দা ও জাকির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তারা বলেন, এই ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে শিক্ষকদের গ্রেফতার করে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। অবৈধ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। সরকারের নীল নকশার নির্বাচনে শিক্ষক সমাজ দায়িত্ব পালন করবেনা বলে জাকির হোসেনকে গ্রেফতার করে শিক্ষকদের মধ্যে আতংক সৃষ্টি করতে চাচ্ছেন। তবে শিক্ষক সমাজ রাজপথেই জাকির হোসেনের গ্রেফতারের জবাব দিতে প্রস্তত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X