কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়ন বিক্রি শুরু

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়ন বিক্রি শুরু। ছবি : কালবেলা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়ন বিক্রি শুরু। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকার পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর।

এ সময় সংগঠনের চেয়ারম্যান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এবং মহাসচিব চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট আংশিক) আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম দিনে দুই শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়। আগামীকাল বুধবারও সকাল ১০টা থেকে দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এএসএম একরামুল হক, যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেন হেলালী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, আব্দুল খালেক, মুহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নোমান, এসএম তারেক হোসাইন, মাওলানা শাহ আলম, জিএম শহিদুল্লাহ, মোহাম্মদ খোরশেদ আলম, আবু সাঈদ মীর, আবু জাফর মোহাম্মদ হাবিব উল্লাহ ও আবু সাইয়িদ সাফিন প্রমুখ।

মনোনয়ন ফরম বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে শাহ মোজাদ্দেদী বলেন, গণতন্ত্রের বিকাশমান ধারা অব্যাহত রাখতে নির্বাচন অন্যতম প্রধান অনুষঙ্গ। ক্ষমতার সিঁড়ি মাড়াতে নির্বাচনের কোনো বিকল্প নেই। যেজন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আবশ্যকীয়তা কোনোভাবেই উপেক্ষিত হবার নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সব অংশীজনকেই মুক্তমনে এগিয়ে আসতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকট অতীতের পুনরাবৃত্তি ঘটলে দেশ ও জাতি লক্ষ্যভ্রষ্ট হবে।

অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেন, ভোটারদের ভোটকেন্দ্র মুখী করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই মুহূর্তে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই কামনা করে দেশের জনগণ। যেজন্য সর্বাগ্রে নির্বাচন কমিশনকে অধিক দায়িত্বশীলতায় এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X