কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রাশেদ প্রধান ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানকে ১২ দলীয় জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা কারাগারে থাকায় উদ্ভূত পরিস্থিতিতে একদফার চলমান আন্দোলন এবং ১২ দলের সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু এ তথ্য নিশ্চিত করে কালবেলাকে বলেন, ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কারাগারে থাকায় জাগপার সহসভাপতি রাশেদ প্রধানকে আপাতত জোটের সমন্বয়ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সৈয়দ এহসানুল হুদাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ওইদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের একটি আলোচনা সভা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X