কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বর্তমান এমপিরাই পাচ্ছেন দ্বাদশের মনোনয়ন

মো. আমিরুল আলম মিলন, বেগম হাবিবুন নাহার, শেখ তন্ময়, শেখ হেলাল উদ্দীন। ছবি : কালবেলা
মো. আমিরুল আলম মিলন, বেগম হাবিবুন নাহার, শেখ তন্ময়, শেখ হেলাল উদ্দীন। ছবি : কালবেলা

দক্ষিণের জেলা বাগেরহাটের চার আসনের বর্তমান সংসদ সদস্যরাই পাচ্ছেন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। বর্তমান সংসদ সদস্যদের বিকল্প কোনো চিন্তা করছে না সরকারি দল আওয়ামী লীগ। বর্তমানদের ওপরই ভরসা রাখছে।

শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ সূত্রে এতথ্য জানা গেছে।

চার আসনের মধ্যে বাগেরহাট-১ আসনে রয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনে রয়েছেন একই পরিবারের শেখ তন্ময়। এ ছাড়া বাগেরহাট-৩ রয়েছেন বেগম হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ আসনে রয়েছেন মো. আমিরুল আলম মিলন।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X