রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার নিক্সন চৌধুরীকে ইসির তলব

মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সংগৃহীত
মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী এলাকা-২১৪, ফরিদপুর-৪ আসনের নির্বাচনী অনুসন্ধানীর কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী এ আদেশ দেন। তাকে শুক্রবার (১ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, ‘মজিবর রহমান চৌধুরী গত ২৯ নভেম্বর জেলা রিটার্নিং অফিসারের কাছে সংসদীয় আসন নং-২১৪ ফরিদপুর ৪ এ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ বিষয়ে প্রথম আলোর অনলাইন সংস্করণে সংবাদে প্রকাশ হয়েছে যে, আপনি আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ফরিদপুর শহরের উদ্দেশে যাত্রা শুরু করেন। একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে আপনি ভাঙ্গার দত্তপাড়া থেকে যাত্রা শুরু করে সদরপুরের চন্দ্রপাড়া, আটরশি পার হয়ে চরভদ্রাসন হয়ে ফরিদপুর সদরের গজারিয়া, মুন্সিবাজার দিয়ে ঢাকা-বরিশাল সড়ক ধরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে মুজিব সড়ক, ব্রাহ্মসমাজ সড়ক দিয়ে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি অত্র কমিটির গোচরীভূত হয়েছে এবং ওই সংবাদের তথ্যসমূহ বিশ্লেষণে পরিলক্ষিত হয় যে, আপনি ওই কার্যক্রমের মাধ্যমে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৮(ক) ও ৮(খ) এর বিধান এবং তৎসহ বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন।’

এতে আরও বলা হয় ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কেন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার মধ্যে অত্র কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, জেলা ও দায়রা জজ আদালত, ফরিদপুরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে একই আচরণবিধি লঙ্ঘনের জন্য মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X