কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘ডামি নির্বাচন’ বাতিল করতে হবে : রব 

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যায়িত করে অতি দ্রুত নির্বাচন তা বাতিল এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাসমূহের মর্যাদা সুরক্ষার দাবি জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শুক্রবার (০১ ডিসেম্বর) জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান তারা।

জেএসডির শীর্ষ নেতৃদ্বয় বলেন, গণঅভিপ্রায়কে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিযোগিতাহীন প্রহসনমূলক ডামি নির্বাচনের সার্কাসে রূপান্তর করার এই নির্বাচন অনুষ্ঠানের রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন ফুরিয়ে গেছে। একতরফা নির্বাচনের আয়োজনে ডামি প্রার্থী রাখার সরকারি ঘোষণা বা নির্দেশনা পুরো নির্বাচনকেই ডামি নির্বাচন হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে ফেলেছে। প্রজাতন্ত্র সাংবিধানিকভাবে কোনো ডামি নির্বাচনের আয়োজন করতে পারে না।

তারা আরও বলেন, নির্বাচনের বৈতরণী পার হতে গায়েবি মামলায় গ্রেপ্তার-সমঝোতা এবং বিভিন্ন প্রার্থী কেনা-বেচা বা জিম্মি করার কাজে সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা ধুলিস্যাৎ করার অপকৌশল গ্রহণ করেছে। সরকারের ক্ষমতা ধরে রাখার স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সংবিধানবহির্ভূতভাবে ব্যবহার বা রাষ্ট্রীয় সংস্থার মর্যাদা বিপন্ন করা থেকে সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর মর্যাদার সুরক্ষা দিতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে একতরফা প্রতিযোগিতাহীন ডামি নির্বাচনের সার্কাস বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য সৃষ্টির উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X