কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচনের পরিণতি দেখে ইসির সতর্ক হওয়া উচিত : ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্যকালে জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তব্যকালে জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

একতরফা নির্বাচন করার পরিণতি কী হতে পারে তা নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

সোমবার (২৩ জুন) সকালে এক সমাবেশে এ সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেপ্তার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি তার ফল কী- জেলখানা। তার ফল কী- মামলা।

বিএনপি এই নেতা বলেন, তাই আপনাকে (নির্বাচন কমিশন) উদ্দেশ্যে করে বলতে চাই, এখন শেখ হাসিনা নাই, এরশাদ নাই, এখন সাবেক ডিবি প্রধান হারুন নাই, বিপ্লব (সাবেক ডিএমপির উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার) নাই। এখন বাংলাদেশে আছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি যে ব্যক্তিটির অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বিপ্লবের সাথে যে দল সহযোগিতা করে বিপ্লব সফল করেছে সেই দল অন্যান্য সংগ্রামী দলগুলোকে নিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এটাই প্রত্যাশা।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও কেএম নুরুল হকের গ্রেপ্তারের ঘটনায় জয়নুল আবদিন ফারুক বলেন, গতকালের (রোববার) এই প্রশংসিত যে কাজটি করেছেন তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের একাত্তরের একজন যোদ্ধার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল (রোববার) গভীর রাতে দেখতে পেলাম হাবিবুল আউয়াল সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার হাতে যারা গ্রেপ্তার হয়েছেন আমার বিশ্বাস আইনের আওতায় তাদের বিচার হবে। সেই বিচার আল্লাহপাক এবং বিচারকরাই জানেন।

তিনি বলেন, এখন আরও একজন বাকী আছে। শুধু বাকী থেকে গ্রেপ্তার নয়, যারা আমাদের দেশের ভোটাধিকারকে আমার ভোটের প্রয়োগকে, ভোটের দিনকে, ভোটে যাওয়ার পথকে রুদ্ধ করে দিয়েছিলো এই তিনজনের সঙ্গে যারা সহকারী হিসেবে ছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘২০১৪, ’১৮ ও ’২৪ সালের নির্বাচনে রাতের ভোট করতে সহযোগিতাকারী সকল কর্মকর্তাকে আগামী সংসদ নির্বাচনের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে এই সমাবেশ হয়।

এনসিপির প্রতীক শাপলা প্রসঙ্গে

জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা কী চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়| পত্রিকায় দেখেছি। দয়া করে সরকার এবং নির্বাচন কমিশন এমন কিছু করবেন যেটা বিতর্কিত হয়ে পড়ে। তাহলে বির্তকই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেলন হক প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১১

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১২

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৩

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৪

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৫

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৭

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৮

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

২০
X