কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জাপার জায়গায় নৌকা বাতিল হয়েছে এমন তথ্য জানা নেই : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যেখানে সংসদীয় পদ্ধতিতে সরকার আছে, সেখানে এমন আসন ভাগাভাগি হয়। অনেক দেশে এমনটি হয়, আমাদের দেশে হয়েছে। আমরা নিজেরাও আসন ভাগাভাগি করেছি। জাতীয় পার্টির আসন ভাগাভাগির বিষয়ে আপাতত কোনো আলোচনা নেই। আবারও যে আসন ভাগাভাগি হবে না এটা যেমন ঠিক না, আবার ভাগাভাগি হবে এটাও ঠিক না।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর দলের চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমরা পুরো পরিবেশটা পর্যবেক্ষণ করছি, যাতে একটা ভালো পরিবেশে নির্বাচন হয় একথা জানিয়ে চুন্নু বলেন, ভালো নির্বাচনের জন্য ক্ষমতাসীন দলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যত বেশি সংখ্যক ভোটার আসবে, তত বেশি সংখ্যক আমাদের লাভ বলে মনে করি। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই।

তিনি আরও বলেন, গতরাতেও আওয়ামী লীগের দুই-তিনজন নেতার সঙ্গে আমরা কথা বলেছি নির্বাচনটা কীভাবে করা যায় সেই বিষয়ে। এই আলোচনা আসলে নির্বাচন পর্যন্তই থাকবে। কারণ, আমরা একটা অর্থবহ ও ভালো নির্বাচন করতে চাই। এজন্য টাইম টু টাইম শাসক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এই যোগাযোগ তারাও করেন, আমরাও করি।

জাপা মহাসচিব বলেন, আমার জানা মতে রিটার্নিং অফিসাররা আওয়ামী লীগের নৌকা প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে হাতেগোনা কয়েকটি। আমাদের জাতীয় পার্টির জায়গায় আওয়ামী লীগের নৌকা বাতিল হয়েছে, এমন তথ্য জানা নেই। আমার এখানে হয়েছে, সেখানে রিটার্নিং অফিসার কারণ দেখিয়েছেন যে, প্রার্থী ফৌজদারি মামলার তথ্য গোপন করেছেন। সেখানে আমার সংশ্লিষ্টতা থাকার সুযোগ আছে কী?

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমি নৌকা প্রার্থীকে সরিয়ে দিয়ে নির্বাচন করব এই ধরনের মানসিকতা নেই এবং কখনো ছিল না। আমি নৌকার সঙ্গে একবার না তিনবার নির্বাচন করেছি। সেসব নির্বাচনে সেখানে নৌকার উপযুক্ত প্রার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X