কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নো আসন বণ্টন, সরাসরি ভোটযুদ্ধ হবে : চুন্নু

বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি ভোটযুদ্ধে লিপ্ত হওয়ার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরাসরি যুদ্ধ, নো জোট, নো মহাজোট, নো আসন বণ্টন, সরাসরি ভোটযুদ্ধ হবে।

তিনি বলেন, আমরা চাইলেও জোট-মহাজোটে থাকার সুযোগ নেই। আমিও চাই না। জোট-মহাজোট নিয়ে আমরা নির্বাচন কমিশনে আবেদনও করিনি।

বুধবার দলের বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক। তিনি দলীয় কোনো পদ ধারণ করেন না। উনি দলের কেউ না। প্রধান পৃষ্ঠপোষক আলংকারিক পদ। এ পদে নির্বাহী কোনো ক্ষমতা নেই।

সরকার ও নির্বাচন কমিশনের ওপর জাতীয় পার্টির বিশ্বাস বেড়েছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য, নাটক করার জন্য আসিনি। নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিরোধীদলে যাবে সে রকম চিন্তাই আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাব কেন। নির্বাচন করার শর্ত হিসেবে আমাদের একটাই দাবি, নির্বাচনের পরিবেশ এমন হতে হবে যেন ভোটারদের আস্থা আসে। আর কোনো দাবি আমাদের নেই।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জাপা মহাসচিব বলেন, গত রাতের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোশগল্প করেছি। নির্বাচন যাতে ভালোভাবে হয়। ভোটাররা কীভাবে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কী হবে, প্রশাসনের কী ভূমিকা থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে, নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে, আওয়ামী লীগের কর্মীদের কী ভূমিকা থাকবে—এসব বিষয়ে আলোচনা করেছি।

জাপাকে বিশ্বাস না করলেও ভালো করে রাতে ভোজ দিয়েছেন উল্লেখ করে চুন্নু বলেন, নৈশভোজ আমাদের খেতে দিয়েছেন, আমরা খেয়েছি। কাজেই আমার মনে হয় না যে, উনারা যে বলছেন বিশ্বাস করেন না; বিশ্বাস না করলে কারও বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াতেন না নিশ্চয়ই।

চুন্নু বলেন, আওয়ামী লীগের ব্যবহারে আমি আপ্লুত। তাদের কথাবার্তায় আমি খুশি। তাদের কথা ও আচড়নে আমাদের আস্থা বাড়ছে।

প্রধানমন্ত্রীর কাছে রওশনের নালিশ প্রসঙ্গে চুন্নু বলেন, এক দলের বিষয়ে আরেক দলে নালিশ করা রাজনৈতিক সংস্কৃতি কিনা জানি না। তবে আমাদের দলে কোনো বিভক্তি নেই। আমরা প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস করা না করা উনাদের বিষয়।

তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতেই পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X