কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

১৭ ডিসেম্বরের পর আরও বড় আন্দোলন : গণতন্ত্র মঞ্চ

পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি : কালবেলা
পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ছবি : কালবেলা

আগামী ১৭ ডিসেম্বরের পরে সরকার হটানোর চলমান আন্দোলন আরও বড় আকারের হবে বলে ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পল্টন মোড়ে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষনেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।

তিনি বলেন, আন্দোলন হচ্ছে, আন্দোলন চলবে, আরও বড় আকারে আন্দোলন হবে। বাম-ডান যত দল আছে যুগপৎ ভিত্তিতে সবাই মাঠে নামবে এবং এবার দেখবেন আন্দোলনের জোয়ারে এই সরকার ভেসে যাবে।

বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, যদি সরকার সোজা পথে না হাঁটে… আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে রাজপথে বিরোধী দলগুলো এই নির্বাচন বন্ধ করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের মাধ্যমে আমরা নির্বাচনের তামাশা বন্ধ করব।

গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সরকার পদত্যাগের একদফা ও ‘অবৈধ’ তপশিল বাতিলের দাবিতে বেলা সাড়ে ১১টায় পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল কালভার্ট রোড, বিজয়নগর সড়কে মিছিল করে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। মঙ্গলবার ভোর ৬টায় শুরু হওয়া ৩৬ ঘণ্টা অবরোধ শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এতদিন ইসি বলেছে যে, নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার, অংশ না নেওয়াও গণতান্ত্রিক অধিকার, মানুষ ভোট দিতে যাবে… এটা তার গণতান্ত্রিক অধিকার, ভোট দিতে যাবে না এটাও গণতান্ত্রিক অধিকার। তাহলে রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার আছে যে, তারা জনগণকে ভোট না দেওয়ার কথা বলতে পারে।

সাইফুল হক বলেন, আপনাদের (ইসি) এই চিঠি সংবিধানের পরিপন্থি, গণতন্ত্রের পরিপন্থি, নাগরিকদের মুক্ত চিন্তা, মুক্ত মতের পরিপন্থি… আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আপনারা এই চিঠি প্রত্যাহার করবেন এবং এজন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১০

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১১

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১২

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৩

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৪

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৫

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৬

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৭

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৮

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

২০
X