কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ ‘পাতানো’ নির্বাচনে ভোট দিতে যাবে না : সাকি

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : কালবেলা
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : কালবেলা

দেশে একতরফা পাতানো নির্বাচনের আয়োজন চলছে এমন অভিযোগ করে এ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে যাবে না বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু আজ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী কায়দায় ক্ষমতায় বসে থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে।

তিনি আরও বলেন, সকলবিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন করে, নেতাকর্মীদের কারাগারে আটক করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে- সে প্রহসনের পাতানো নির্বাচনে এ দেশের মানুষ ভোট দিতে যাবে না। নির্বাচনের নামে সরকার ভাগাভাগির আয়োজন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১০

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১১

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১২

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৪

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৫

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৬

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৭

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৯

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

২০
X