কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জজুড়ে নসরুল হামিদ বিপুর পক্ষে নৌকার হাওয়া

কেরানীগঞ্জ এলাকায় নৌকার প্রার্থী নসরুল হামিদের পক্ষে মিছিল বের করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ এলাকায় নৌকার প্রার্থী নসরুল হামিদের পক্ষে মিছিল বের করে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শুরুর দিনে নৌকার হাওয়া বইতে শুরু করেছে কেরানীগঞ্জ তথা ঢাকা-৩ সংসদীয় আসনে। এই আসন ঘুরে দেখা গেছে, নৌকার প্রার্থী নসরুল হামিদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

ঢাকা-৩ এই সংসদীয় আসনটি শুভাঢ্যা, কোন্ডা, তেঘরিয়া, আগানগর ও জিনজিরা- এই পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার রয়েছেন প্রায় সাড়ে তিন লাখ।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর পুরো নির্বাচনী এলাকা নৌকার প্রার্থী নসরুল হামিদ বিপুর ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। চায়ের দোকানের আলোচনা এখন গত পাঁচ বছরের প্রাপ্তি আর উন্নয়ন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ বছরে এই নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে সম্ভব হয়নি। তাই তারা আবারও নসরুল হামিদকে তাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

সোমবার সন্ধ্যার পরই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্বাচনী মিছিল শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নসরুল হামিদ বিপু বিগত দিনে এলাকায় যে উন্নয়ন করেছে তাতে করে আবারও নসরুল হামিদকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কায় নসরুল হামিদ ছাড়াও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা বলছেন শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পক্ষে তাদের রায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X