কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা
কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনে। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ২টার দিকে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ মাথায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এলাকাবাসী জানান, আবাসিক এলাকার ভেতরে কেমিক্যাল ও এয়ার ফ্রেশনার তৈরির কারখানা থাকায় দীর্ঘদিন ধরেই ঝুঁকির আশঙ্কা ছিল। তারা অবিলম্বে এ ধরনের কারখানার বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারখানায় সৃষ্ট আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X