ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি মুণ্ডুহীন দল, বললেন নিজাম হাজারী

নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা
নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ফেনী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কী করে? তাদের রাষ্ট্রপ্রধান কে হবে, তারও তো ঠিক নেই।। তারাতো মুণ্ডুহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেল খাটছেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় তার ছেলে পলাতক।

চলমান হরতাল অবরোধ ও রাজনৈতিক সহিংসতার বিষয়ে তিনি বলেন, জনগণ এসব কর্মকাণ্ডকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। ইতোমধ্যে নির্বাচনী উৎসবে মেতেছে সর্বস্তরের মানুষ। মানুষ উন্নয়ন চায়, সহিংসতা চায় না।

মতবিনিময় সভায় নিজাম হাজারী আরও বলেন, গত তিন মেয়াদে ফেনীতে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ও ত্বরান্বিত হবে।

ফেনী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X