কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ছাত্রদলের মিছিল ও পিকেটিং

আজ মঙ্গলবার সকালে মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি’র ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইউসিবি চত্বর অভিমুখী সুমাত্রা ফিলিং স্টেশন পর্যন্ত এই মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরী ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. শিহাব খাঁন, মো. সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মো. সাগর, শাকিলসহ মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X