কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি ৫ নেতার পরিবারে ঢাকা উত্তর বিএনপির সহায়তা

বিএনপির কারাবন্দি পরিবারের মাঝে ফল ও আর্থিক সহায়তা করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিএনপির কারাবন্দি পরিবারের মাঝে ফল ও আর্থিক সহায়তা করেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন কর্মূসচি পালন করতে গিয়ে কারাবন্দি ও নির্যাতিত ৫ জন নেতার পরিবারকে সহয়তা দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে দলটির প্রতিনিধি দল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট নেতাদের বাসায় গিয়ে এই সহায়তা পৌঁছে দেন। প্রতিনিধি দলের সদস্যরা কারাবন্দি ও নির্যাতিত নেতাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষে ফল ও আর্থিক সাহায্য তুলে দেন।

ঢাকা মহানগর উত্তরের ১৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কারাবন্দি ওয়াসিম আকরামের স্ত্রীর হাতে এবং ১৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক কারারুদ্ধ রাজু আহমেদের স্ত্রীর হাতে ফলের ঝুড়ি ও আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম, জেডআরএফ’র মনিটর প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, জেডআরএফ’র কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ও কৃষিবিদ ড. শরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

কারা হাজতে থাকা গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী ও ১৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বড় ভাই ও গুলশান থানা যুবদলের নেতা বিপ্লবের মামার হাতে ফলের ঝুড়ি ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, জেডআরএফ’র সাংগঠনিক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. মাহবুব আলম, এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, জেডআরএফ’র মনিটর ডা. মুস্তফা আজিজ সুমন, কোঅর্ডিনেটর প্রকৌশলী শাহিন হাওলাদার, সদস্য কৃষিবিদ ড. মো. আশরাফুল আলম জিমি এবং কৃষিবিদ এইচ এম নাজমুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও গুলশান জোনের সমন্বয়ক শাফিকুল ইসলাম শাহীন, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মানিক ও গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম পলাশ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X