কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ
নোয়াখালী-২

মধ্যরাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগ

নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত
নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নে স্বতন্ত্রের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থক মিস্টার মেম্বারের নিজস্ব অফিসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় কয়েক রাউন্ড গুলিও করা হয়। ঘটনার সময় ওখানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের ভূঁইয়ার সমর্থকদের মাঝে বিগত কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান মানিক বলেন, বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে মোরশেদ আলমের হেলমেট বাহিনী। এবার হেলমেট বাহিনীর সঙ্গে যোগ হয়েছে শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রিগান। তাদের বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি। পরিদর্শন শেষে বলা যাবে ঘটনার কারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১০

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১১

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১২

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৩

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৫

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৭

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৮

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

২০
X