কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা

ইসলামিক ফ্রন্টের ২৭ দফা ইশতেহার

দলীয় কার্যালয়ে ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ছবি : কালবেলা
দলীয় কার্যালয়ে ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ছবি : কালবেলা

নির্বাচন পদ্ধতির সংস্কার, স্বাধীন নির্বাচন কমিশন গঠন, দুর্নীতির মূলোৎপাটন, অর্থ পাচার রোধ, কার্যকর সংসদ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নসহ ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। তবে ৭ জানুয়ারি নির্বাচন ঘিরে বিভিন্ন আসনে দলটির প্রার্থী ও অনুসারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এমতাবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দলটি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৭ দফা ইশতেহার ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী ও যুগ্ম মহাসচিব এইচএম মুজিবুল হক শাকুর।

সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা প্রসঙ্গে বলা হয়- ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনয়ন, শিক্ষা পদ্ধতির সংস্কার ও ঢেলে সাজানো, কৃষি নির্ভর শিল্পের প্রসার ও কৃষি খাতকে উৎসাহিত করা, শিল্প বাণিজ্যের সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা। এছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন- সম্প্রসারণ, তথ্য- প্রযুক্তির উন্নয়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন, সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূল করাসহ আধুনিক সাজ-সরঞ্জাম সজ্জিত একটি প্রশিক্ষিত প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

প্রশ্নের জবাবে ইসলামিক ফ্রন্টের নেতারা প্রশ্নের জবাবে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে ৪০ জন প্রার্থী চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে চাঁদপুর-৫, ঢাকা-৫, চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০সহ কয়েকটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছে, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে। আমাদের লোকজনকে নানাভাবে বাধাগ্রস্ত করে হুমকি দিচ্ছে। পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। সুষ্ঠু ভোট না হওয়ার আশংকা রয়েছে। তবে সুষ্ঠু ভোট হলে আমাদের চেয়ারম্যান, মহাসচিব, ভাইস চেয়ারম্যানসহ যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা জয়ী হবেন বলে বিশ্বাস করি।

ইসলামিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মাওলানা এএম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব মোহাম্মদ তরিকুল হাসান লিংকন, আবদুল খালেক, ঢাকা- ৫ ডেমরা- যাত্রাবাড়ি আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট জসিম উদ্দিন মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ হানিফ, এসএম তারেক হোসাইন, মোহাম্মদ মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ফয়সাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X