কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০৭ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডা. রাকিবুল ইসলাম আকাশকে তুলে নেওয়ার অভিযোগ

ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. রাকিবুল ইসলাম আকাশ। ছবি : সংগৃহীত
ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. রাকিবুল ইসলাম আকাশ। ছবি : সংগৃহীত

চিকিৎকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ডা. রাকিবুল ইসলাম আকাশকে তার ঢাকা বসুন্ধরার বাসা থেকে কাউন্টার টেররিজম ইউনিট ও ভাটারা থানা পুলিশ উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি বলেন, ডা. আকাশ একজন মেধাবী মুখ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, চর্ম রোগের ওপর উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক।

ডা. রফিকুল ইসলাম বলেন, প্রহসনের ডামি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ততই বেড়ে চলছে। যুগে যুগে স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরোধীমতের মেধাবী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছে অমানুষিক নির্যাতন। সেই ধারা বজায় রেখে সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে বাকশালি এই সরকার। সেই ধারাবাহিকতায় ডা. আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গুম, খুন-হত্যা যাদের রাজনৈতিক মতাদর্শ সেই ফ্যাসিস্ট সরকারের এমন কর্মকাণ্ড তার পরিবার ও রাজনীতি সচেতন প্রতিটি মানুষের জন্য একটা উদ্বেগের কারণ। তিনি ডা. রাকিবুল ইসলাম আকাশকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অবিলম্বে ডা. রাকিবুল ইসলাম আকাশের সন্ধান ও মুক্তির দাবি জানান এবং অবিলম্বে স্বৈরাচারের রোষানলে গ্রেপ্তার সকল চিকিৎসক, পেশাজীবী ও রাজবন্দিদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে এই ধরনের নির্যাতনের তীব্র নিন্দা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১১

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১২

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৩

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৪

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৫

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১৮

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৯

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

২০
X