কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভোট শেষে খেলাফত মজলিসের বিবৃতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান থেকে বিরত থেকে জনগণ একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

রোববার (৭ জানুয়ারি) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তপশিল ঘোষণার পূর্ব থেকেই দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবিকে উপেক্ষা করে সরকার যে একতরফা নির্বাচনের আয়োজন করেছে, ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে আজকে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। নির্ভরযোগ্য মিডিয়ার সচিত্র প্রতিবেদন এবং পর্যবেক্ষকদের তথ্য মতে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের গড় উপস্থিতি অনেক কম ছিল। কিছু কিছু কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্কদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

তারা বলেন, খিচুড়ি খাইয়ে, যানবাহনের ব্যবস্থা করেও কেন্দ্রে ভোটারদের উপস্থিত করা যায়নি। মিডিয়া ও বিদেশি পর্যবেক্ষকদের দেখানোর জন্য বিভিন্ন কেন্দ্রে ‘ভুয়া লাইন’ সৃষ্টি করা হলেও প্রকৃত ভোটাররা লাইনে ছিল না। আজকে কাস্টিং ভোটের যে হার দেখানো হয়েছে, উপস্থিত ভোটারের সংখ্যা তার চেয়েও কম ছিল। বিরোধীদলবিহীন এ রকম সাজানো ও একতরফা নির্বাচনেও সরকার মনোনীত প্রার্থীদের দৌরাত্ম্যের কারণে বিভিন্ন আসনে ডামি প্রার্থীরা শেষ পর্যন্ত ভোট বর্জন করেছেন। মোট কথা আজকের নির্বাচনকে কর্তৃত্ববাদী সরকার একটি তামাশার নির্বাচনে পরিণত করেছে। এই প্রহসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রায় ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় কোষাগার খালি করা হয়েছে।

তারা আরও বলেন, ৭ জানুয়ারির একতরফা ও প্রহসনমূলক ভোট বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X