কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

তৃণমূলকে সাজাতে চাই : আব্দুর রহমান

নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। ছবি : কালবেলা
নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। নির্বাচিত হয়ে তৃণমূলকে সাজানোর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সোমবার (৮ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুর রহমান বলেন, এই প্রজন্মের উপর আমাদের একটা দায়িত্ব আছে, রাজনীতি করি মানুষের কল্যাণে। রাজনীতি করতে গিয়ে নানা সময় বিদ্রুপ ও কটূকথাও হজম করে থাকি, তারপরও মানুষ সেবার ব্রত নিয়ে রাজনীতি করি।

তিনি বলেন, অনেক কিছু আমি সহ্য করেছি, আমার রাজনীতির শেষ প্রতিশ্রুতি হচ্ছে এই আওয়ামী লীগের সংগঠনকে ঢেলে সাজাতে চাই, যেখানে ঘুণ ধরেছে, সেই ঘুণকে পরিষ্কার করতে চাই। আমি উপস্থিত থেকে আলফাডাঙ্গার তৃণমূল থেকে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাকে সাজাতে চাই।

তিনি আরো বলেন, রাজনীতিতে আমার চাওয়ার কিছু নাই, যাওয়ার আগে আওয়ামী লীগের জঞ্জাল সাফ করে যাব। এই জনপদের মানুষ শেখ হাসিনার জন্য পাগল।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য এক লাখ ২৩ হাজার ৩৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯টি ভোট। এ আসনের মোট ভোটার চার লাখ ৭৭ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে ১৯৬টি কেন্দ্রে দুই লাখ ৩৪ হাজার ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X