দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে : ড. মোশাররফ হোসেন

কুমিল্লার দাউদকান্দিতে ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত : উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত : উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সোমবার (০২ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের ‘ডিগ্রি কলেজ অধিভুক্ত : উদ্বোধনী অনুষ্ঠান ও ট্যালেন্ট শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দাউদকান্দি পৌরসভার প্রথম কলেজ ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ। এ কলেজ আজ ডিগ্রি (পাস) কোর্সে অধিভুক্ত হয়েছে। এতে এ অঞ্চলের শিক্ষার মান ত্বরান্বিত করবে। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, শিক্ষকরাও সমাজ ও দেশ গঠনে ভালো করতে পারে। আমি নিজে ঢাবিতে শিক্ষকতা করেছি। বিলেত থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছি। পরে দেশ ও মানুষের জন্য রাজনীতি করেছি। আপনারা আজ যারা শিক্ষকতা করছেন তারা চাইলে রাজনীতি করতে পারেন।

সাবেক এ মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের কল্যাণে মানুষের জন্য কিছু করতে হলে একটি শিক্ষিত জাতি প্রয়োজন। তোমরা যারা আজ শিক্ষার্থী আগামীর সোনালি বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ। তোমরা বিপথগামী পথ পরিহার করে চলবে। পড়ালেখায় মনোযোগী হবে। এই কলেজের মান সুমন্নত হবে তোমাদের হাত ধরেই। আজকে আমরা এই কলেজকে ডিগ্রিতে রূপান্তর করেছি। আগামীতে এই অঞ্চলের শিক্ষার মান আরও ত্বরান্বিত করতে এই কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করব ইনশাল্লাহ।

কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাবির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. রেজাউল করিম।

এছাড়াও বক্তব্য দেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভুঁইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হক, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র সহসভাপতি সওগাত চৌধুরী রবিন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার ও মোস্তাক সরকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X