ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ছিল ‘লেডি হিটলার’ : সাবেক এমপি তুহিন

নীলফামারীতে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্য দেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি : কালবেলা
নীলফামারীতে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্য দেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি : কালবেলা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, এক সময় ছিল হিটলার, আর শেখ হাসিনা ছিল লেডি হিটলার। ৫ আগস্ট সেই লেডি হিটলার পালিয়েছে। এর পর ফ্যাসিবাদের দোসররা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা নানা রকম সমস্যার সৃষ্টি করছে। দেশের মানুষ আর ফ্যাসিজম চায় না, তারা চায় স্বাধীনতা।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই তৃণমূলের শক্তি, আপনারাই বিএনপির প্রাণ। দলের দুঃসময়ে আপনারাই দলকে বাঁচিয়ে রেখেছেন-আপনাদের জানাই বিএনপির পক্ষ থেকে স্যালুট। আপনারা না থাকলে আমাদের কোনো মূল্য নেই। আপনাদের মাধ্যমেই আমাদের সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে হবে। আপনারাই খালেয়া জিয়া-তারেক রহমানের প্রকৃত শক্তি।

দলের শৃঙ্খলা রক্ষার বিষয়েও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে- এমন নেতাকে যদি আপনারা দলে ঢোকান তাহলে খবর আছে। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির আদর্শে যারা বিশ্বাসী, তারা যদি বিএনপির নাম ব্যবহার করে সুবিধাবাদে যুক্ত থাকে, তাদের দ্রুত দল থেকে বাদ দিতে হবে।

শুক্রবার (২৭ জুন) নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোগ্রাম চলে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর হোসেন সরকার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান (আনু), সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ শতাধিক নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X