কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের কফিনে শেষ পেরেক এ নির্বাচন, আন্দোলন চলবে : গণতন্ত্র মঞ্চ

নির্বাচন-পরবর্তী গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নির্বাচন-পরবর্তী গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

৭ জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হিসেবে আখ্যা দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, জনগণ এ তামাশার নির্বাচন বর্জন করেছে। আন্দোলন চলবে জানিয়ে তারা বলেন, বিকেলে নতুন কর্মসূচি ঠিক করা হবে।

এ সময় অবিলম্বে ডামি নির্বাচনের ডামি ফলাফল বাতিল ও সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে রক্ষার দাবি জানান নেতারা।‌

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন-পরবর্তী গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৪২০ নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি যা ঘটেছে তা গণতন্ত্রকে ধ্বংসের আরেকটি পথ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে ভয়ংকর তামাশা হয়েছে। যে নির্বাচনী ট্রেনের কথা বলা হচ্ছে তা দেশকে ধ্বংসের ট্রেন বলেও মনে করেন তিনি।

সাকি বলেন, ভোটকেন্দ্রে উপস্থিতির কম হার এই সরকারের বিরুদ্ধে মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন প্রকারান্তরে বাকশাল। আওয়ামী লীগ ও ডামি আওয়ামী লীগের এ নির্বাচনের বৈধতা খোঁজার সুযোগ নেই। জনগণ এটা প্রত্যাখ্যান করেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মন্ত্রের অন্যতম নেতা সাইফুল হক বলেন, বিরোধী দল ভাঙতে ব্যর্থ হয়ে ডামি প্রার্থী দিয়েও ভোটকেন্দ্রে ভোটার আনতে ব্যর্থ হয়েছে এই সরকার। প্রহসনের নির্বাচনের ষোলোকলা পূর্ণ করে তথাকথিত পর্যবেক্ষক দিয়ে বিভ্রান্ত করার চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১০

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১১

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১২

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৪

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৫

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৬

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৭

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৮

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৯

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

২০
X