কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

রাজধানীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা
রাজধানীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর গ্রিন রোড থেকে পান্থপথ অভিমুখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট তুলে দেন তারা। এতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় রাস্তার দুপাশের জনগণকে ভোট বর্জনের জন্য লিফলেট ও ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সরদার নুরুজ্জামান, সফিউদ্দিন সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জসিম উদ্দিন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহসাধারণ সম্পাদক মো. মামুন, মোকসেদুর রহমান আবির, মাহবুব আলম ফরাজী, মো. জসিম উদ্দিন সরকার, মাসুম ভুঁইয়া, মোর্শেদ আলম, মজিবুর রহমান, মো. আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদ টিটু, শফি মাহমুদ জুয়েল,শাহ আলম তপু, মহিরুল ইসলাম টিপু, লুৎফর রহমান, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, যোগাযোগ সম্পাদক আব্দুল আলিম।

আরও উপস্থিত ছিলেন কৃষিবিষয়ক সম্পাদক আলাউদ্দিন খান, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, সহসমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহকৃষিবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহআপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহশ্রমবিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, কেন্দ্রীয় সদস্য মোবারক মিতুল, আমান, ইলিয়াস হোসেন, আব্দুল আলিম মিঠু, শামীম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরুল কায়েস, কামরুল হুদা, নূরে আলম হবি, মাসুদ পারভেজ, কামরুল হুদা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X