কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিগগিরই রাজপথে ফয়সালা হবে : যুবদল সভাপতি

বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপি আয়োজিত সভায় বক্তব্য দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে বলে দাবি করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ‘জনগণ প্রস্তুত, খুব শিগগিরই রাজপথে ফয়সালা হবে। সরকার এই মুহূর্তে পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানে তাদের বিদায় করা হবে।’ গণতন্ত্র পুনরুদ্ধারে গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (০৬ জুলাই) সিলেটে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে আগামী ৯ জুলাই যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পূর্বঘোষিত তারুণ্যের এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুবদল সভাপতি বলেন, ‘আজকে মানুষের ভোটাধিকার নেই। প্রায় চার কোটি নতুন ভোটার হয়েছেন। তারা কেউ ভোট দিতে পারেননি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব।’

টুকু বলেন, ‘রাষ্ট্র গঠনের ক্ষেত্রে মূল মালিক জনগণ। সেই জনগণকে আমরা ভোটের অধিকার ফেরত দিতে চাই। তাই আসুন- দেশকে রক্ষার জন্য, মানুষকে রক্ষার জন্য, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তা পূরণের জন্য ঐক্যবদ্ধ হই। জাতীয় ঐক্য সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।

সভায় যুবদলের কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, মাহি খন্দকার, সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১২

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৪

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৫

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৬

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৭

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৮

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৯

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X