কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের কষ্ট লাঘবে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন : নাছিম

মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত
মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

দেশের মানুষের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা মানুষের পাশে থেকে আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না। মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারে না। যারা মানুষকে ভালোবাসতে পারে না তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। তিনি সুস্থ ও ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকবে।

নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। মানুষের কষ্ট আরও লাঘব হবে। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারব। আমরা শেখ হাসিনার সঙ্গে সব সময় আছি এবং থাকব। কোনো বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনে ব্যাপক কাজ করেছেন। আপনাদের পরিশ্রমের কারণেই আমি বিজয়ী হয়েছি। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করব। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা একযোগ হয়ে কাজ করব।

১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X