কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ ঘেরাও কর্মসূচি দিয়ে সবাইকে ঢাকা আসার আহ্বান ভিপি নুরের

সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমানে দুইটা সংসদ চলছে। আন্দোলন আমরা বন্ধ করিনি। গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেদিন প্রথম ভুয়া, ডামি পার্লামেন্ট বসবে, সেদিন গণঅধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আমরা এখন সবাইকে সারা দেশ থেকে ঢাকায় এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ ডাকার সঙ্গে সঙ্গে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি।’

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনবিচ্ছিন্ন অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২৮ জুলাই, ২৮ অক্টোবর এবং ১০ ডিসেম্বরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। ব্যর্থতাই সফলতার সোপান। সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নিয়েই বিএনপি-জামায়াত, বামপন্থি-ডানপন্থিসহ সকল বাংলাদেশপন্থিকে উক্ত কর্মসূচিতে এখন থেকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

নুরুল হক নুর বলেন, ‘শুধু দ্রব্যমূল্য নয়, সব জায়গায় মানুষ একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে এই সরকার। কাজেই এই সরকারকে হটাতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না।’

যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X