কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়াদি এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২৭ জানুয়ারি) হেফাজতের এক জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

সভায় আগামী ৫ ফেব্রুয়ারি (সোমবার) হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলন এবং ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাজিদুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেশের সব সেক্টরে চলছে নানারকম আলোচনা-সমালোচনা। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তাবিরোধী পাঠ্যক্রমের পরিবর্তন দাবি করায় তাকে চাকরিচ্যুত করে ব্র্যাক মানবাধিকারবিরোধী কাজ করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আসিফ মাহতাবকে শিক্ষক হিসেবে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী বিকাশ, আড়ং, ব্র্যাক ব্যাংকসহ তাদের সব সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হারুন ইজহার, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতি কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X