কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভবনে যাচ্ছেন বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সন্ধ্যায় গণভবনে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য, খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান।

রোববার (২৮ জানুয়ারি) কালবেলাকে তিনি নিজেই গণভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একরামুজ্জামান বলেন, তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছেন। সন্ধ্যায় তিনি গণভবনে যাবেন।

একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেন। এই আসনে জাতীয় পার্টির লাঙলের প্রতীকের প্রার্থী শাহনুল করিম এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া ছয়জন নেতাও তাকে সমর্থন দেন। তারা প্রকাশ্যে একরামুজ্জামানের পক্ষে মাঠে সরব ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X