কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

জাতীয়তাবাদী ওলামা দল। ছবি : সংগৃহীত
জাতীয়তাবাদী ওলামা দল। ছবি : সংগৃহীত

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দল- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) কালবেলা পত্রিকায় বিএনপিকে অন্ধকারে রেখে ‘সদস্য সচিব’ বদলাল ওলামা দল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরেই বিএনপির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ এপ্রিল শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক এবং নজরুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল দলটির।

গত ২৫ জানুয়ারি ওলামা দলের আহ্বায়কের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজাকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ১৬ জনকে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তবে মহানগর উত্তর-দক্ষিণের নতুন কমিটি এবং কেন্দ্রীয় শূন্যপদ পূরণে ওলামা দলের আহ্বায়কের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন সংগঠনের অনেক নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X