লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে দলীয় প্যাডে পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সূত্রে জানা গেছে, ৫১ সদস্য বিশিষ্ট ৭ নম্বর ওয়ার্ড কমিটির অধিকাংশ সদস্য গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রমে নিয়মিত অনুপস্থিত থাকায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু বলেন, পৌর বিএনপি অধীনস্থ আমাদের অনুমোদিত ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে। একটি কমিটি বিলুপ্ত করা হলো। যে সব ওয়ার্ড কমিটি দলের মিটিং-মিছিলে প্রতিনিয়ত অনুপস্থিত থাকে সেই সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নড়াইলের লোহাগড়া পৌর শাখার অধীনস্থ বিলুপ্ত হওয়া ৭নং ওয়ার্ড কমিটি দ্রুত গঠন করা হবে বলে সাংবাদিকদের জানান। যারা দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X