কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ করবে বাম জোট

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে আগামী মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (৪ ফেব্রুয়ারি) জোটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধ, বিদ্যুৎ-গ্যাস-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সারা দেশে সার্বজনীন রেশন ব্যবস্থা চালু, জাতীয় ন্যূনতম মজুরিসহ সবার কাজের নিশ্চয়তা, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খেলাপি ঋণ- পাচারের টাকা আদায়সহ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের দাবিও তোলা হবে সমাবেশ থেকে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।

নাগরিক নানা সংকটের কথা তুলে ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে পাঁচ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিন এই রাজনৈতিক জোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হওয়ায় এই জোট নির্বাচনেও অংশ নেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X