কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সভা ডাকলেন রওশনপন্থিরা 

রওশন এরশাদ। পুরোনো ছবি
রওশন এরশাদ। পুরোনো ছবি

জাতীয় সম্মেলনকে সামনে রেখে আগামীকাল শনিবার প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছে জাতীয় পার্টির রওশনপন্থি অংশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এ অংশের স্বঘোষিত চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকের ডাক দেন। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রেসিডিয়ামের বৈঠক ডাকলেন তিনি।

জাপা মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারম্যানের বাসভবনে (বাসা-৪/বি-২, রোড-৬৭, গুলশান-২) প্রেসিডিয়ামের এই সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন আয়োজনে করণীয় ও প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ। দশম জাতীয় সম্মেলন ও পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন জাপার নবনিযুক্ত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। আগামী দুই মার্চ রওশনপন্থিরা দলের কাউন্সিল আহ্বান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X