কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না জাপা : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না একথা জানিয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।

রোববার (৪ ফেব্রুয়ারি) বনানী চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমরা বিএনপির মতো সরকার পতনে আন্দোলন করি না জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আবার ক্ষমতায় যাওয়ার আন্দোলনও আমরা করি না। ২ মার্চ রওশনপন্থিদের জাতীয় সম্মেলন প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে কিন্তু তাদের কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার কিছু দেখছি না।

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ব্যবস্থা নেওয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনিব্যবস্থা নেব।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X