কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমিনুলের নেতৃত্বে ঢাকা উত্তর বিএনপির লিফলেট বিতরণ

ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে রাজধানীতে লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত

বিরোধীদলবিহীন ডামি নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব সদ্য কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার ২ নং ওয়ার্ডের বিভিন্ন বিপনিকেন্দ্র, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় আমিনুল বলেন, রাষ্ট্রের লুণ্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূন্য করতে বিরোধী নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।

লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X